দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে অংশ নিয়েই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। গ্রুপ ‘এইচ’-এর উদ্বোধনী ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গড় বয়সের শুরুর একাদশ নামানোর নতুন রেকর্ড গড়েছে দলটি।
সোমবার (১৫ জুন) স্পেনের বিপক্ষে কেপ ভার্দের শুরুর একাদশের গড় বয়স ছিল ৩১ বছর ২৬ দিন। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বেশি গড় বয়সের একাদশ।
অভিজ্ঞতাকে পুঁজি করে বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামা দলটির নেতৃত্ব দিচ্ছেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। তার মাঠে নামার মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপে আরও একটি অনন্য রেকর্ড যুক্ত হয়েছে।
এর একদিন আগে জার্মানির হয়ে খেলেছিলেন ৪০ বছর বয়সী কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ফলে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো একই বিশ্বকাপে ৪০ বছর বা তার বেশি বয়সী দুই ফুটবলার মাঠে নামার নজির তৈরি হয়েছে।
অন্যদিকে, স্পেন শিবিরে রয়েছে কিছুটা দুঃসংবাদ। শুরুর একাদশে জায়গা হয়নি তরুণ তারকা লামিন ইয়ামালের। গত এপ্রিলে বার্সেলোনার হয়ে সেল্টা ভিগোর বিপক্ষে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান ১৮ বছর বয়সী এই উইঙ্গার।
সম্প্রতি অনুশীলনে ফিরলেও কেপ ভার্দের বিপক্ষে শুরু থেকেই তাকে খেলানোর ঝুঁকি নেননি স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে বদলি খেলোয়াড় হিসেবে বেঞ্চে রয়েছেন ইয়ামাল। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামানো হতে পারে।
একদিকে ৪০ বছর বয়সী ভোজিনহার অভিজ্ঞতা, অন্যদিকে ১৮ বছর বয়সী ইয়ামালের তারুণ্য—এই বৈপরীত্যই আটলান্টায় ম্যাচটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।
এমএস/